জনপ্রিয় পোস্টসমূহ

  • This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

মানুষ ভালোবাসি

 মানুষ ভালোবাসি

            মিতুল আহমেদ


মনের কাছে, দেহের পাশে
কৃত্রিম হাসি, সবাই হাসে।
জানি সবাই আছে দুঃখে,
দাঁত কেলিয়ে দেখায়!
আছি কতো সুখে।

সবাই কন্তিু সবই জানে!
সংসার নামের নদীর উজানে,
তবু! আশার ভেলায় ভাসে।
মনের কাছে, দেহের পাশে
কৃত্রিম হসি, সবাই হাসে।

দুঃখকে আড়াল নয়,
করতে হবে জয়!
সুখ আবার আসবে ফিরে,
আপন প্রচেষ্টায়।

হাসবে না কেউ কৃত্রিম হাসি,
বলবে সবাই মানুষ ভালোবাসি।

অতঃপর কবিতা

 

সরলী করণ

 সরলী করণ

মিতুল আহমেদ


শহরটা ভীষণ ফাঁকা!
আকাশে ওড়া পাখি,
দেখেছো কি কখনো একা?

কখনো দেখেছো?
অসহায় মানুষ,আহাজারীর মৃত্যু,
আর স্বপ্ন ভাঙ্গা আর্তনাদ।

শহরটা আজ ভীষণ ফাঁকা!
চিন্তার রং জানো,
দেখেছো কি তাতে কতো ছবি আঁকা?

কখনো দেখেছো?
ঝরে যাওয়া ফুল, শুকনো পাতা,
নীল আকাশ দেখার আকাঙ্খা।

শহরটা আজ ভীষণ ফাঁকা!
সুপ্ত আগ্নিওগীরিকে জানো,
দেখেছো কি তাতে ধ্বংস হওয়া হৃদয়?

কখনো দেখেছো?
অশ্রু ভেজা চোখ, নির্বাক মুখ,
আকাঙ্খা তীব্র ভোগের সুখ।

সরলী করণ

 

মনে মনে

 মনে মনে

            মিতুল আহমেদ


মনে মনে ভালোবাসি তাকে !
প্রকাশ করতে যে বাঁধে,
মনে মনে কতো সুর স্বাধে!
সব উড়ে যায়,
যখনই সে সামনে দাঁড়ায়।

মনে মনে রাজ্য সাজায়
দিক-বিদিক ঘুরে বেড়ায়!
যখনি সামনে পড়ে যায় আমি,
আমায় ধরে কতো ন্যাকামি!

বলতে পারিনি কোন দিন সেথা
তুমিও বোঝনি আমার অস্থিরতা
আজও আমি অপেক্ষায় বসে একা,
নিজের মধ্যে পাই তোমার দেখা।

 

মনে মনে


নারী দিবস

 নারী দিবস

                মিতুল আহমেদ


তোমরা যে, নারী দিবস পালন করো!
কিসের তরে এমন দিবস সে কথা কি জানো?
কেন জানি না, তোমরা দিবস পালন করো?
সবেতেই নারীর অগ্রাধিকার কিসের জন্য লড়ো?

ভারি ভারি মেকাপ করো, নানান রঙের শাড়ি পরো।
ঘর ছেড়ে আজ বাইরে কেন, মিটিং মিছিল করো?
কেন জানি না, তোমরা দিবস পালন করো?

দিবসের নামে নিজের সম্মান, করো না কলুষিত।
কিসের নেশায় ছুটছো তুমি, দিক-বিদিক এতো?

হে নারী,
অধিকার নিতে জ্ঞানার্জন করো!
পড়াশোনা করো, সচেতন করো!
কেন জানি না, তোমরা দিবস পালন করো?

হে নারী,
ছেড়ে এসো না তোমার ঘর।
যতুই ডাকুক, আছে যতো বরবর!
যদি বুঝে নাও নিজের অধিকার,
থাকবে সবার মাথার উপর।

নারী দিবস

 

স্মৃতিচারণ

 স্মৃতিচারণ

           মিতুল আহমেদ

 

কবিতার সাথে ভীষণ ঝগড়া আমার!

তাই তো সে দেখা দেয়না আর,

আসেনা সে আর আমার আঙ্গিনায়!

ছন্দের সাথে ভাব হয়েছে ভুলেছে আমায়।

 

ক্লান্ত আমি, কবিতায় খুজি বিনোদন!

বেদনার ভারে শুষ্ক, আজ এ উঠোন।

ছন্দের সাথে কাটানো দিন গুলো,

কবিতাকে পেয়ে আমায় ভুলে গেলো।

 

কতোদিন হলো, একা একা!

খুশি আর আনন্দগুলো দেয়না দেখা।

অপেক্ষা তবু, চোখে-মুখে একটায়

আমি আবার কবিতায় ফিরতে চায়!

স্মৃতিচরণ