জনপ্রিয় পোস্টসমূহ

  • This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

মনে মনে

 মনে মনে

            মিতুল আহমেদ


মনে মনে ভালোবাসি তাকে !
প্রকাশ করতে যে বাঁধে,
মনে মনে কতো সুর স্বাধে!
সব উড়ে যায়,
যখনই সে সামনে দাঁড়ায়।

মনে মনে রাজ্য সাজায়
দিক-বিদিক ঘুরে বেড়ায়!
যখনি সামনে পড়ে যায় আমি,
আমায় ধরে কতো ন্যাকামি!

বলতে পারিনি কোন দিন সেথা
তুমিও বোঝনি আমার অস্থিরতা
আজও আমি অপেক্ষায় বসে একা,
নিজের মধ্যে পাই তোমার দেখা।

 

মনে মনে


নারী দিবস

 নারী দিবস

                মিতুল আহমেদ


তোমরা যে, নারী দিবস পালন করো!
কিসের তরে এমন দিবস সে কথা কি জানো?
কেন জানি না, তোমরা দিবস পালন করো?
সবেতেই নারীর অগ্রাধিকার কিসের জন্য লড়ো?

ভারি ভারি মেকাপ করো, নানান রঙের শাড়ি পরো।
ঘর ছেড়ে আজ বাইরে কেন, মিটিং মিছিল করো?
কেন জানি না, তোমরা দিবস পালন করো?

দিবসের নামে নিজের সম্মান, করো না কলুষিত।
কিসের নেশায় ছুটছো তুমি, দিক-বিদিক এতো?

হে নারী,
অধিকার নিতে জ্ঞানার্জন করো!
পড়াশোনা করো, সচেতন করো!
কেন জানি না, তোমরা দিবস পালন করো?

হে নারী,
ছেড়ে এসো না তোমার ঘর।
যতুই ডাকুক, আছে যতো বরবর!
যদি বুঝে নাও নিজের অধিকার,
থাকবে সবার মাথার উপর।

নারী দিবস

 

স্মৃতিচারণ

 স্মৃতিচারণ

           মিতুল আহমেদ

 

কবিতার সাথে ভীষণ ঝগড়া আমার!

তাই তো সে দেখা দেয়না আর,

আসেনা সে আর আমার আঙ্গিনায়!

ছন্দের সাথে ভাব হয়েছে ভুলেছে আমায়।

 

ক্লান্ত আমি, কবিতায় খুজি বিনোদন!

বেদনার ভারে শুষ্ক, আজ এ উঠোন।

ছন্দের সাথে কাটানো দিন গুলো,

কবিতাকে পেয়ে আমায় ভুলে গেলো।

 

কতোদিন হলো, একা একা!

খুশি আর আনন্দগুলো দেয়না দেখা।

অপেক্ষা তবু, চোখে-মুখে একটায়

আমি আবার কবিতায় ফিরতে চায়!

স্মৃতিচরণ

 

অসহায় জীবন


অসহায় জীবন

    মিতুল আহমেদ


জীবনের সব রং হলো এলোমেলো,
পৃথিবীর বুকে করোনা যে এলো!
আপনার সব লোক আজ পর হলো,
কেউ কারো নয় তা প্রমানিত হলো।

কতো আদরের, কতো ভালোবাসা!
সব কিছু কল্পনায় বেঁধেছে বাসা,
কতো ত্যাগের বিনিময়ে এই কাছে আসা,
পারছি না আজ আর রাখতে সেই আশা।

মোরা কতো অসহায়! দুর্বল কতো!
তবু আবেগের তাড়নায় ছোটাছুটি এতো,
বার বার ভুলে যায় সত্য আছে যতো,
চখের সামনে দেখেও বিশ্বাস করছো না তো।

জীবন না জীবিকা

জীবন না জীবিকা

                মিতুল আহমেদ


কয়েকদিন হলো ঘুরছে মনে,
একটা প্রশ্ন ঠোঁটের কোনে!
জীবন নাকি জীবিকা চাই?
উত্তরটা কেউ বলবে আমায়।

মহামারিতে না করে জীবনের ভয়,
জীবিকার সন্ধানে ছুটছে সবাই!
জীবিকা বাঁচাতে তাই পরিমরি,
জীবনের চিন্তা নাহি কেহ করি!

রিজিকের মালিক জানি আল্লাহ,
তবু কেন জীবিকা খোজার পাল্লা!
জীবন চাই! জীবিকা চাই!
পৃথিবীতে বেঁচে থাকে কি সবাই?