জনপ্রিয় পোস্টসমূহ

  • This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

অসহায় জীবন


অসহায় জীবন

    মিতুল আহমেদ


জীবনের সব রং হলো এলোমেলো,
পৃথিবীর বুকে করোনা যে এলো!
আপনার সব লোক আজ পর হলো,
কেউ কারো নয় তা প্রমানিত হলো।

কতো আদরের, কতো ভালোবাসা!
সব কিছু কল্পনায় বেঁধেছে বাসা,
কতো ত্যাগের বিনিময়ে এই কাছে আসা,
পারছি না আজ আর রাখতে সেই আশা।

মোরা কতো অসহায়! দুর্বল কতো!
তবু আবেগের তাড়নায় ছোটাছুটি এতো,
বার বার ভুলে যায় সত্য আছে যতো,
চখের সামনে দেখেও বিশ্বাস করছো না তো।

জীবন না জীবিকা

জীবন না জীবিকা

                মিতুল আহমেদ


কয়েকদিন হলো ঘুরছে মনে,
একটা প্রশ্ন ঠোঁটের কোনে!
জীবন নাকি জীবিকা চাই?
উত্তরটা কেউ বলবে আমায়।

মহামারিতে না করে জীবনের ভয়,
জীবিকার সন্ধানে ছুটছে সবাই!
জীবিকা বাঁচাতে তাই পরিমরি,
জীবনের চিন্তা নাহি কেহ করি!

রিজিকের মালিক জানি আল্লাহ,
তবু কেন জীবিকা খোজার পাল্লা!
জীবন চাই! জীবিকা চাই!
পৃথিবীতে বেঁচে থাকে কি সবাই?

শবে-বরাত



শবে-বরাত

   মিতুল আহমেদ


এসেছে মহিমান্বিত একটি রাত,
মুমিনের আশার শবেবরাত৷
কুরআন পাঠ আর জিকির করে,
আল্লাহর কাছে চাই সাহায্য ওরে

এই রাতে, প্রভুর সান্বিধ্য  পেতে,
ছোট-বড় সকলে যায় মসজিদে
রাতভর নামাজে হয় প্রভুর স্মরণ
এমন মহান রাতে হয় যেন গো মরণ

সারাদনি মজার খাবার করবো বনিমিয়,
প্রতিবেশির সাথে হয় যেন পারস্পারিক বিনয়
আল্লাহর কাছে বলবো সবাই,
তোমার কাছেই আশ্রয় চাই


জীবন জার্নি

জীবন জার্নি

                        মিতুল আহমেদ


জীবন জার্নি করতে পূরণ,
ছুটছো তুমি রেখো স্মরণ।
বিদায় নিলো আরো একটি বছর!

নতুন আলো ফুটলো উষার!
স্মরণ করো ভুল কি তোমার!
চাইতে ক্ষমা করোনা অজোর,
বিদায় নিলো আরো একটি বছর!

জীবন থেকে ফুরচ্ছে দিন,
বাড়ছে শুধু পাপেরও ঋণ।
বিদায় বেলায় আমি আকুল,
ক্ষমা কর যতো করেছি ভুল।

ইদ এলো


ইদ এলো

মিতুল আহমেদ


রমজানের শেষে উঠলো ইদের চাঁদ,
ধর্ম-বর্ণ ভুলে সবাই আনন্দেতে মাত!
বছর ঘুরে এলো ইদ ঘুচাতে ব্যবধান,
ধনী গরিব সব মেহমান আনরে ডেকে আন।

রমজানের ঐ মাসে যা বিলিয়ে ছিলি,
ইদের দিনের আনন্দেতে তাই ফিরে পারি!
ত্যাগের শেষে আনন্দ করলে ভাগাভাগী,
তোর আত্মা হবে শুদ্ধ মন অনুরাগী!

ইদের খুশিতে সবাই সমান,
সবাই মিলে চলো ইদের ই গান গাই!
ইদ মোবারক বলে আমন্ত্রণ জানাই,

দীনদুঃখীর মুখে ফুটবে আজ হাসি,
সেই হাসির সুবাস সকলে ভালোবাসি!
ইদ মোবারক বলি আজ অন্তর থেকে,
হিংসা বিদ্বেষ সব সরিয়ে রেখে!