জনপ্রিয় পোস্টসমূহ

এই হলো ঋণ


এই হলো ঋণ

মিতুল আহমেদ


তোমাকে দেখেছি একদিন,
তাতে হয় যদি কিছু ঋণ
ক্ষমা করে দিও আমায়,
চোখ তোমায় দেখতে চাই!

সবই দেখা হবে আমার
যদি তোমায় দেখতে পাই!
সব ঋণ মিটিয়ে দেবো
একটি সুযোগ চাই!

অপরাধী আমি দেখেছি তোমায়
দিতে ক্ষমা কাছে ডাকবে কি আমায়?
ভালোবাসা না দাও ক্ষমাটুকু দিও,
সব সময় আমার ভালোবাসা নিও