-
This is Slide 1 Title
This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...
-
This is Slide 2 Title
This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...
-
This is Slide 3 Title
This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...
ঈদ এলো
দোকা নাকি একা?
অস্থিরতা
মিতুল আহমেদ
একা থাকা ভীষণ অস্থিরতা! দোকা হবো ভাবনা ভাবি, দোকা নাকি একা? কি মুশকিল বড্ড অস্থিরতা। দেখেছি যাদের দোকা হতে! তারা কেউ ই বলে না যেতে, দোকা হওয়ার ওই পথে বার বার বলে ভীষণ কুটিলতা। কিন্তু আমার কাছে? একা থাকা ভীষণ অস্থিরতা! দেখেছি যাদের উঠতি বয়স, দোকা হতে করে ফোস ফোস। একা থাকা নাকি ভীষণ দোষ, দোকা হতে তাই কতো আকুলতা। দোকা নাকি একা? কি মুশকিল বড্ড অস্থিরতা।তোমার অপেক্ষায়
তোমার অপেক্ষায়
মিতুল আহমেদ
জীবনের পথ ধরে, ভালো লাগা না ছুঁয়ে। আজও আছি তোমার অপেক্ষায়! তুমি কি আছো? সে পথের প্রান্তে, যে পথ বিশ্বাসে পাড়ি দেয়া যায়। দুজনের মনোভাবে, জীবন জুড়াবে শেষে! রয়ে যাবো যদি অমর হওয়া যায়।
তুমি ডেকেছো বলে!
তুমি ডেকেছো বলে!
মিতুল আহমেদ
তুমি ডেকেছো বলে! ফুল কুড়ানোর চেষ্টা টা! জানি না কি কুড়াবো? ফুল! নাকি বেল পাতা। তুমি ডেকেছো বলে! ফুল কুড়ানোর অভ্যাস পেলাম, পেলাম গাঁথার ছন্দ, মালা খানি হাতে তুলে নিলাম, বলো আমায় কিছু ভালো-মন্দ!
তোমাকে চাই
তোমাকে চাই
মিতুল আহমেদ
তোমায় দেখেই মনের কোণে,
নতুন জগৎ হলো সৃষ্টি!
বানাবো সেথায় দুজন মিলে,
নয়া জীবনের কৃষ্টি।
তোমার ভাষার আলোক ছটায়
সে জগৎ পাবে, নয়া দৃষ্টি!
তোমার চোখের অবাক দৃশ্য,
সাজাবে মরু পৃষ্ঠ।
তোমার চলার নতুন ছন্দ,
বাঁধবে সেথায় গান!
তোমার হাসির ঝলক দেখে,
আসবে খুশির বান!
মনের যে ছবি টা,
আসলে কি তুমি তাই?
ভালোবাসি আমি!
এই তু্মিটাই চাই।







