অস্থিরতা
মিতুল আহমেদ
একা থাকা ভীষণ অস্থিরতা!
দোকা হবো ভাবনা ভাবি,
দোকা নাকি একা?
কি মুশকিল বড্ড অস্থিরতা।
দেখেছি যাদের দোকা হতে!
তারা কেউ ই বলে না যেতে,
দোকা হওয়ার ওই পথে
বার বার বলে ভীষণ কুটিলতা।
কিন্তু আমার কাছে?
একা থাকা ভীষণ অস্থিরতা!
দেখেছি যাদের উঠতি বয়স,
দোকা হতে করে ফোস ফোস।
একা থাকা নাকি ভীষণ দোষ,
দোকা হতে তাই কতো আকুলতা।
দোকা নাকি একা?
কি মুশকিল বড্ড অস্থিরতা।