জনপ্রিয় পোস্টসমূহ

ঈদুল ফিতর এলো

ঈদুল ফিতর এলো

                     মিতুল আহমেদ 


রমজান শেষে সাওয়াল এলো, 
চাঁদ দেখে খুশিতে মনভরে গেলো 
সবাই মিলে আজ একসাথে বলো, 
ঈদুল ফিতর এলো, খুশিরই ঈদ এলো (৷৷)

সাওম পালন শেষে, 
পবিত্র মন নিয়ে ঈদগাঁহে চলো 
সবাই মিলে আজ একসাথে বলো, 
ঈদুল ফিতর এলো, খুশিরই ঈদ এলো (৷৷)

ফিতরা আদায় করে, 
প্রশান্তি নিয়ে মনে ঈদগাঁহে চলো 
সবাই মিলে আজ একসাথে বলো, 
ঈদুল ফিতর এলো, খুশিরই ঈদ এলো (৷৷)