জনপ্রিয় পোস্টসমূহ

  • This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

বিজয়ের ডিসেম্বর

বিজয়ের ডিসেম্বর

               মিতুল আহমেদ


হাজার তাঁরায় সেজেছে অম্বর!
আবার এলো বিজয়ের ডিসেম্বর।

বাঙ্গালির অর্জনের স্মৃতির মাসে
কিছু কথা বারবার ঘুরে আসে।
বাঙ্গালী দেশ, মাটি পাওয়ার আশে,
প্রাণ দিলো সকলে ভালোবেসে।

দেশ পেয়েছি, পেয়েছি স্বাধীনতা।
মনকে আমরা আজো মানাই
সবাই মিলে শ্রদ্ধা জানাই
মনের কোনে সৌধ সাজাই।

বিশ্বের কাছে মাথা উঁচু করে,
আজও বলি বারবার।
এ বিজয় আমার-এ বিজয় বাংলার
স্মৃতিতে থাকবে অবিনশ্বর
বিজয়ের ১৬ই ডিসেম্বর!!

 

কাগজ

কাগজ 

                মিতুল আহমেদ


সাদা কাগজ দেখেছো?
যার সবটাই উন্মুক্ত থাকে!
যাঁর যা ইচ্ছে আঁকে,
মনের কোনে যে ভাব থাকে ৷

দেখেছো কী রঙ্গীন কাগজ?
যার জীবনটা নয়তো সহজ!
নিজেকে করে খন্ডিত,
সাঁজিয়ে তোলে অনুষ্ঠান যত ৷

একটা অনুরোধ, যদি পারো ৷
নিজেকে কাগজের মতো তৈরি করো ৷
যার ব্যাথা আছে, তবু স্বপ্ন!
তবু অন্যের স্বপ্ন করে পূরণ,
নিজেকে দিয়ে বিসর্জন ৷

প্রভুর ছাঁয়ায়

প্রভুর ছাঁয়ায় 

                         মিতুল আহমেদ


আজান শুনেই মনে হয়,
মুয়াজ্জিন বুঝি ডাকছে আমায় ৷
এসো প্রভুর রহমতের ছাঁয়ায়,
চলো সবাই মিলে মসজিদে যায় ৷

অজুর পানি যখন শরীরে লাগায়,
অন্তরে যেন মোর হাওয়া বয়ে যায় ৷
এই বুঝি এলাম আমি প্রভুর ছাঁয়ায়,
চলো সবাই মিলে মসজিদে যায় ৷

নামাজে যখন আমি দাঁড়ায়,
প্রশান্তি মনে মনে অনুভুত হয় ৷
মনে হয় এসেছি প্রভুর ছাঁয়ায়,
চলো সবাই মিলে মসজিদে যায়

জীবনের গঠন

জীবনের গঠন

                মিতুল আহমেদ


সবচেয়ে দামি কোন সে জল?
চোখ থেকে ঝরা অশ্রু স্বজল!
আল্লাহর কাছে বলে যে চোখ
চাই না দেখতে সে দোজখ ৷

জল সে তো বহুরুপী হয়,
সব রংই জল রং জানি কয় ৷
ভালো-মন্দ জল সবই প্রয়োজনীয়,
বন্ধু যেমনই হোক মঙ্গল জানীয় ৷

জীবন গড়ো না বহুরূপী জলের মতন,
জীবন হয় যেন, চোখের অশ্রু যেমন ৷
কাগজ যেমন দিয়ে যায় নিজেকে বিসর্জন ৷
জল কিংবা কাগজ হতে হবে তেমন ৷

নববর্ষ

 নববর্ষ

                   মিতুল আহমেদ


বাংলায় ফিরেছে নববর্ষ আবার, 
সবার মনে আজ খুশির জোয়ার!

বৈশাখের প্রথম দিন, 
বাঙ্গালির মন তাই খুব রঙ্গীন ৷
নববর্ষের এই দিনে,ধর্ম-বর্ণ নির্বিশেষে 
বৈষম্য ভোলাতে বৈশাখ আসে ৷ 
বৈশাখ মানে আনন্দ, প্রাণের অনুষ্ঠান, 
সকাল বেলায় যদি পান্তা ইলিশ খান ৷

শব-ই-বরাত

শবে-বরাত 

মিতুল_আহমেদ


এসেছে মহিমান্বিত একটি রাত,
মুমিনের আশার শবেবরাত ৷
কুরআন পাঠ আর জিকির করে,
আল্লাহর কাছে চাই সাহায্য ওরে ৷

এই রাতে, প্রভুর সান্বিধ্য পেতে,
ছোট-বড় সকলে যায় মসজিদে
রাতভর নামাজে হয় প্রভুর স্মরণ
এমন মহান রাতে হয় যেন গো মরণ ৷

সারাদিন মজার খাবার করবো বিনিময়,
প্রতিবেশির সাথে হয় যেন পারস্পারিক বিনয় ৷
আল্লাহর কাছে বলবো সবাই,
তোমার কাছেই আশ্রয় চাই ৷

ঈদুল ফিতর এলো

ঈদুল ফিতর এলো

                     মিতুল আহমেদ 


রমজান শেষে সাওয়াল এলো, 
চাঁদ দেখে খুশিতে মনভরে গেলো 
সবাই মিলে আজ একসাথে বলো, 
ঈদুল ফিতর এলো, খুশিরই ঈদ এলো (৷৷)

সাওম পালন শেষে, 
পবিত্র মন নিয়ে ঈদগাঁহে চলো 
সবাই মিলে আজ একসাথে বলো, 
ঈদুল ফিতর এলো, খুশিরই ঈদ এলো (৷৷)

ফিতরা আদায় করে, 
প্রশান্তি নিয়ে মনে ঈদগাঁহে চলো 
সবাই মিলে আজ একসাথে বলো, 
ঈদুল ফিতর এলো, খুশিরই ঈদ এলো (৷৷)

বৃষ্টির কবিতা

সেকাল বৃষ্টি একাল বৃষ্টি

                 মিতুল আহমেদ


বৃষ্টির দিনে যেমন খুশি ছোট্ট বেলায় মেলে,
ঠিক তেমনি বিরক্তি হয় বয়স বেড়ে গেলে,
ছোট্ট বেলা কতো খেলা,কাঁদামাটি গাঁয়ে,
বয়স হলে ভিজতে ভীষণ যে,ভয় লাগে ৷
ছোট্ট বেলা স্কুল ছুটি বৃষ্টি–যদি হয়,
বয়স কালে বৃষ্টি হলেও অফিসে মাফ নাই ৷
ছোট্ট বেলা কত্তো মজা বৃষ্টি– হলে পরে,
আজও আমার সেই দিনগুলি মনে পড়ে ৷
বৃষ্টি হলেই খিচূড়ি আর–ইলিশ ভাজা
সবাই মিলে লুডু খেলা আর–কতো মজা
এখন বৃষ্টি বিরক্তি কর লাগেনা আর ভালো,
অফিস টাইম বৃষ্টি হলেই–মুখটা যে হয় কালো!

আমার মায়ের মুখের ভাষা

আমার মায়ের মুখের ভাষা

মিতুল আহমেদ


তোমার ভাষায় বলবো আমি মা।
তাই সেদিন রক্ত দিতে হইনি পিঁছু পা।
বাংলা আমার প্রাণের ভাষা, করেছি তা অর্জন।
আসুন সবাই বাংলা ছাড়া করি সবই বর্জন।

ফাগুন আসে নিয়ে খুশি হাজার
তবু আমার মনটা যে হয় ব্যাজার।
ফাল্গুন আমায় শিখিয়েছে ত্যাগ,
ভিতরে আমার রক্ত স্রােত বুকটা চিরে দেখ।

ফাল্গুনে যখনি আসে দিন টা ৮,
হৃদয়ে আমার বাঁধে রক্ত জমাট।
মুখের বুলি রাখবো ধরে,
এই শপথে ঘরটা ছেড়ে,
দিলো তাজা রক্ত ঢেলে,
তবু ভাষার কথাই যাবো বলে।

দিয়েছি প্রাণ বাংলা ভাষার জন্য,
তবু হচ্ছে কেন চর্চা, ভাষার অন্য ?
ভাষা কতো মূল্যবান বাঙ্গালীরা জানি,
তাই মোরা অন্য ভাষাকেও মানি।

ভাষার প্রতি রেখে সম্মান,
করবো সবার এই আহ্বান,
আগামীর জন্য হলেও,
বাংলা ভাষা কে বাঁচান।

বাংলা আমার মায়ের ভাষা

ভোটার দিবস

ভোটার দিবস

                মিতুল আহমেদ


তরুন যুবাদের খুশির দিন,
মার্চ মাসের দিত্বীয় দিন ৷
ভোটার হোন ভোট দিন,
নাগরিক অধিকার বুঝে নিন ৷

ভোটার হতে করুন নিবন্ধন ৷
ভোটাধিকার দেবে………
বাংলাদেশ নির্বাচন কমিশন ৷

ভোটার দিবস করবো পালন,
দেশ প্রেম করে লালন ৷
আমার ভোটেই হয় যেন, ভাই-
আমার দেশের উন্নয়ন ৷

ভোটার দিবস