জনপ্রিয় পোস্টসমূহ

  • This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

শুভ সকাল

প্রতিটি নতুন সকালে, দেখি পুরানো সূর্য! তবুও কেউ হয় না বিরক্ত। প্রতিটি নতুন রাকাতে, পড়ছি সূরা ফাতিহা! তবুও কেউ দেয় না ছাড়িয়া। পুরানো কেই আকড়ে ধরে, নতুন জীবন যারা গড়ে! তারাই আনে পরিবর্তীত কাল।
 
শুভ সকাল
মিতুল আহমেদ 

এই বেলায়

এই বেলায়

                মিতুল আহমেদ

  
তোমার ঐ পায়ের নখে! তোমার ঐ গায়ের রঙ্গে! তোমার ঐ ঠোঁটের কোনে! আমার এ মনটা টানে। তোমার ঐ বাঁকা চোখে! তোমার ঐ দাতের ফাঁকে! তোমার ঐ মিষ্টি ডাকে! আমার এ মনটা ফাটে। তোমার ঐ চাহনিতে! তোমার ঐ খামসিতে! তোমার ঐ একলা চলায়! মন আমাকে দিয়ে বলায়। ভালো থেকো এই (করোনায়) বেলায়।
 
stanzapoem.blogspot.com

 

শুভ সকাল

অসংগতি ও সীমাবদ্ধতা সবার জীবনেই থাকবে! প্রতিবন্ধকতা পার করে চলার জন্যই আপনার জন্ম! তাই সব পরিস্থিতিতে সবাইকে শুভকামনা জানাতে থাকুন। শুভ সকাল মিতুল আহমেদ

শুভ সকাল

অন্ধকার ঘরে, ছোট্ট আলোর টুকরো জ্বলে! ঘুম কি আসবে? এই কথাই বলে যে গেলে!
 
কিন্তু আলোর তীব্রতায়! আমি যে বড্ড অসহায়। ঘুম পূর্ণ হোক আর নাই হোক এখন সকাল!
 
শুভ সকাল
মিতুল আহমেদ 

নিজেকে নিয়ে

সবাই বিচিত্র! তাঁর মধ্যে আমি অন্যতম! সবাই খেয়ালী! তাঁর মধ্যে আমি অন্যতম! সবাই নিজের মতো! তাঁর মধ্যে আমি অন্যরকম! কথাগুলো কি সত্য মনে হয় আপনার? যদি আপনার উত্তর হয় হ্যাঁ তবে বিস্তারিত জানান। 
আর যদি আপনার উত্তর হয় না। 
তাহলে আপনি স্বার্থপর মানুষ।
 
সিরিয়াসলি নেবেন না।
 
নিজেকে নিয়ে
মিতুল আহমেদ 

শুভ সকাল

জীবন ছোট ছোট দুঃখের ও আনন্দের! চলুন ছোট ছোট আনন্দের মুহূর্ত দিয়েই তা সাজাই, আসুন বেদনা ভুলে আনন্দ নিয়ে বাঁচি ও বাঁচাই। সবার জন্য সকালটা "শুভ হোক" এই বলে যায়!
 
শুভ সকাল মিতুল আহমেদ
 

শুভ রাত্রি

ব্যাস্তদিনের শেষে, রাত স্বপ্ন নিয়ে আসে!
 
সুন্দর একটা স্বপ্ন, রাখবো তাতে কারো কল্প!
 
অভিমান থাকবে কিছু অল্প! বলে দিলাম শুভ রাত্রির গল্প
 
শুভ রাত্রি
মিতুল আহমেদ 

শুভ সকাল

কেউ হয়তো আপনজন হারানোর
ব্যাথায় কাতর! কেউ বা আনন্দে বিভোর! আনন্দ, বেদনা যেটাই থাক মনে, "শুভ সকাল" যাবো বলে! শুভ সকাল মিতুল আহমেদ

শুভ সকাল

সূর্য উদিত হলো আহ্নিকগতির জন্য! প্রতিটা সকাল হোক সবার অনন্য। শুভ সকাল মিতুল আহমেদ

শুভ সকাল

জীবনের নতুন রঙ নিয়ে এলো শীত সকলের মনে আজ নতুন সুরের গীত। সুখ আর বেদনায় হলো একাকার, কাটুক ভালো এই সকালটা সবার। শুভ সকাল মিতুল আহমেদ
 

বিয়েটা এবার করেই ফেললাম

বিয়েটা এবার করেই ফেললাম

                মিতুল আহমেদ 

 
বিয়েটা এবার করেই ফেললাম, অনেক উপেক্ষা,অনেক অপেক্ষা। শেষমেশ সেই পুরানো রেওয়াজ, একা স্বাধীনতা ভোগ করা শেষ। বিয়েতে আমার ভীষণ ভয়, শেষমেশ বলে ফেললাম! বিয়েটা এবার করেই ফেললাম। শুনেছি নাকি ভালো লাগা যতো ততটাই নাকি যন্ত্রনা থাকে! তবু গতিতে চলার সময়ে, হয়ে যায় নাকি অজান্তে বিয়ে। আমি বলি ভাই.... প্রেম করে যারা আপন গলায়, বিয়ে নামের এই আপদ ঝুলায় তারাও কি বলে দিন শেষ ভাই! বাঁচা বাঁচা আমি মরলাম? বিয়েটা এবার করেই ফেললাম।
 
অতঃপর কবিতা

মুগ্ধ তোমাতে

মুগ্ধ তোমাতে

            মিতুল আহমেদ

জীবনের এই পর্যায়ে, তোমার সহযোগিতা পেয়ে। আমি হয়েছি যে ধন্য, তুমি সত্যি,সত্যিই অনন্য। তোমার মতই মন আছে যার, আমি খুজে ফিরি বারংবার। তোমার মত রূপ আছে যার, খুঁজেছি ওই রূপের আঁধার। আমি বার বার বলতে চায়, ভালোবাসি, ভালোবাসি তোমায়।
অতঃপর কবিতা

 

দিশেহারা

দিশেহারা

        মিতুল আহমেদ

এখনি লাগলো ভালো, এখনি ভীষণ কালো! কি চাই মনটা আমার? সেটা জানা হয়নি আর। এটা, ওটা, চাই যে গুণে, রান্না পোড়াবে না যে নুনে! ভীষণ পাকা খাওয়া দাওয়ায়, চঞ্চলতা থাকবে তার প্রেমে। খুব সচেতন সাস্থ্য নিয়ে, রোজ উঠবে ফজর হলে। নামাজ আদায় করবে সাথে, করবে শরীর চর্চা নিয়ম মেনে। আমায় ছাড়া থাকবে না সে! একা রাতে ঘরে শুয়ে, রাগ অভিমান সবই হবে, সব ভুলে ভালোবাসবে। আছে কি ভাই এমন মেয়ে? সবই কেবল সত্ত্বা ছাড়া! এসবেই হচ্ছি আমি দিশেহারা।
অতঃপর কবিতা

 

বৃষ্টি বিলাস

বৃষ্টি বিলাস                 মিতুল আহমেদ

বৃষ্টির শব্দ ছোট্ট একটা ঘর, আমি আর আদরের বউ! ভীষণ খুনসুটি দেখবে না কেউ। চোখে চোখে কথা হবে! আদর বিনিময় হবে হাতে, মুখের শব্দ যাবে হারিয়ে! আমি যে বিভোর তোমাতে। ঠোঁটে ঠোঁটে হবে চুম্বন বিনিময়, তোমার চুলের গন্ধে হারাতে চাই, বৃষ্টিতে মিলে গেছে আকাশ মাটি তোমাকে কি কাছে পেতে পারি? নেশা ধরেছে আজ আমার অঙ্গে, এসো করি বৃষ্টি বিলাস এক সঙ্গে! ভীষণ আদরে কাছে টেনে নিয়ে, মেতে উঠি চলো আদিম প্রেমে!
 
অতঃপর কবিতা

ঈদ এলো

ঈদ এলো 

            মিতুল আহমেদ

ঈদের খুশি আবার এলো আনন্দ ভাগ করতে চলো। ঈদ মানে ভেদাভেদ নয়, মনের মাঝে ভালোবাসা বয়, করতে ভাগ সেই আনন্দ ধরায় আবার ঈদ এলো । ঈদ মোবারক ঈদ মোবারক সবাই মিলে বার বার বলো।
 
অতঃপর কবিতা

 

দোকা নাকি একা?

অস্থিরতা

            মিতুল আহমেদ

একা থাকা ভীষণ অস্থিরতা! দোকা হবো ভাবনা ভাবি, দোকা নাকি একা? কি মুশকিল বড্ড অস্থিরতা। দেখেছি যাদের দোকা হতে! তারা কেউ ই বলে না যেতে, দোকা হওয়ার ওই পথে বার বার বলে ভীষণ কুটিলতা। কিন্তু আমার কাছে? একা থাকা ভীষণ অস্থিরতা! দেখেছি যাদের উঠতি বয়স, দোকা হতে করে ফোস ফোস। একা থাকা নাকি ভীষণ দোষ, দোকা হতে তাই কতো আকুলতা। দোকা নাকি একা? কি মুশকিল বড্ড অস্থিরতা।
অতঃপর কবিতা

 

তোমার অপেক্ষায়

তোমার অপেক্ষায় 

            মিতুল আহমেদ


জীবনের পথ ধরে, ভালো লাগা না ছুঁয়ে। আজও আছি তোমার অপেক্ষায়! তুমি কি আছো? সে পথের প্রান্তে, যে পথ বিশ্বাসে পাড়ি দেয়া যায়। দুজনের মনোভাবে, জীবন জুড়াবে শেষে! রয়ে যাবো যদি অমর হওয়া যায়।

অতঃপর কবিতা

 

তুমি ডেকেছো বলে!

তুমি ডেকেছো বলে!

মিতুল আহমেদ 

 

তুমি ডেকেছো বলে! ফুল কুড়ানোর চেষ্টা টা! জানি না কি কুড়াবো? ফুল! নাকি বেল পাতা। তুমি ডেকেছো বলে! ফুল কুড়ানোর অভ্যাস পেলাম, পেলাম গাঁথার ছন্দ, মালা খানি হাতে তুলে নিলাম, বলো আমায় কিছু ভালো-মন্দ!

 

অতঃপর কবিতা

তোমাকে চাই

 তোমাকে চাই

                মিতুল আহমেদ


তোমায় দেখেই মনের কোণে,
নতুন জগৎ হলো সৃষ্টি!
বানাবো সেথায় দুজন মিলে,
নয়া জীবনের কৃষ্টি।

তোমার ভাষার আলোক ছটায়
সে জগৎ পাবে, নয়া দৃষ্টি!
তোমার চোখের অবাক দৃশ্য,
সাজাবে মরু পৃষ্ঠ।

তোমার চলার নতুন ছন্দ,
বাঁধবে সেথায় গান!
তোমার হাসির ঝলক দেখে,
আসবে খুশির বান!

মনের যে ছবি টা,
আসলে কি তুমি তাই?
ভালোবাসি আমি!
এই তু্মিটাই চাই।

অতঃপর কবিতা

 

মানুষ ভালোবাসি

 মানুষ ভালোবাসি

            মিতুল আহমেদ


মনের কাছে, দেহের পাশে
কৃত্রিম হাসি, সবাই হাসে।
জানি সবাই আছে দুঃখে,
দাঁত কেলিয়ে দেখায়!
আছি কতো সুখে।

সবাই কন্তিু সবই জানে!
সংসার নামের নদীর উজানে,
তবু! আশার ভেলায় ভাসে।
মনের কাছে, দেহের পাশে
কৃত্রিম হসি, সবাই হাসে।

দুঃখকে আড়াল নয়,
করতে হবে জয়!
সুখ আবার আসবে ফিরে,
আপন প্রচেষ্টায়।

হাসবে না কেউ কৃত্রিম হাসি,
বলবে সবাই মানুষ ভালোবাসি।

অতঃপর কবিতা

 

সরলী করণ

 সরলী করণ

মিতুল আহমেদ


শহরটা ভীষণ ফাঁকা!
আকাশে ওড়া পাখি,
দেখেছো কি কখনো একা?

কখনো দেখেছো?
অসহায় মানুষ,আহাজারীর মৃত্যু,
আর স্বপ্ন ভাঙ্গা আর্তনাদ।

শহরটা আজ ভীষণ ফাঁকা!
চিন্তার রং জানো,
দেখেছো কি তাতে কতো ছবি আঁকা?

কখনো দেখেছো?
ঝরে যাওয়া ফুল, শুকনো পাতা,
নীল আকাশ দেখার আকাঙ্খা।

শহরটা আজ ভীষণ ফাঁকা!
সুপ্ত আগ্নিওগীরিকে জানো,
দেখেছো কি তাতে ধ্বংস হওয়া হৃদয়?

কখনো দেখেছো?
অশ্রু ভেজা চোখ, নির্বাক মুখ,
আকাঙ্খা তীব্র ভোগের সুখ।

সরলী করণ

 

মনে মনে

 মনে মনে

            মিতুল আহমেদ


মনে মনে ভালোবাসি তাকে !
প্রকাশ করতে যে বাঁধে,
মনে মনে কতো সুর স্বাধে!
সব উড়ে যায়,
যখনই সে সামনে দাঁড়ায়।

মনে মনে রাজ্য সাজায়
দিক-বিদিক ঘুরে বেড়ায়!
যখনি সামনে পড়ে যায় আমি,
আমায় ধরে কতো ন্যাকামি!

বলতে পারিনি কোন দিন সেথা
তুমিও বোঝনি আমার অস্থিরতা
আজও আমি অপেক্ষায় বসে একা,
নিজের মধ্যে পাই তোমার দেখা।

 

মনে মনে


নারী দিবস

 নারী দিবস

                মিতুল আহমেদ


তোমরা যে, নারী দিবস পালন করো!
কিসের তরে এমন দিবস সে কথা কি জানো?
কেন জানি না, তোমরা দিবস পালন করো?
সবেতেই নারীর অগ্রাধিকার কিসের জন্য লড়ো?

ভারি ভারি মেকাপ করো, নানান রঙের শাড়ি পরো।
ঘর ছেড়ে আজ বাইরে কেন, মিটিং মিছিল করো?
কেন জানি না, তোমরা দিবস পালন করো?

দিবসের নামে নিজের সম্মান, করো না কলুষিত।
কিসের নেশায় ছুটছো তুমি, দিক-বিদিক এতো?

হে নারী,
অধিকার নিতে জ্ঞানার্জন করো!
পড়াশোনা করো, সচেতন করো!
কেন জানি না, তোমরা দিবস পালন করো?

হে নারী,
ছেড়ে এসো না তোমার ঘর।
যতুই ডাকুক, আছে যতো বরবর!
যদি বুঝে নাও নিজের অধিকার,
থাকবে সবার মাথার উপর।

নারী দিবস