জীবনের রং
মিতুল আহমেদ
শুনেছি জীবনের অনেক রং
দেখেছি নানা লোকের ঢং
তবু আমি প্রাচীণ, আমি শ্বাশত
প্রতিনিয়ত শুনছি আছে গালি যত।
আমি তো চলেছি সেই পুরনো পথ ধরে
ওরে অবুঝ তোরা সব আয় না ফিরে
তোরা সব চললি কোথায়?
আমি আজ কাতর তোদের ব্যাথায়।
জীবনের প্রকৃত রং চিনতে যদি চাস
দু'একবার কষ্ট করে পাখির কাছে যাস
জীবনটা নয়তো নরম সবুজ ঘাস
লুকিয়ে সেখানে চরম দুঃখের আশ।
জীবন হলো পিছলে সূতো
পদে পদে খাবে গুতো
তবু কিছু শিখতে পারো
ওরে,ও অবুঝ ভূতো।
জীবন হলো আগ্নেয়গিরি
বারে বারে জ্বলে পুড়ে ফিরি
চলতে পথে বাস্তবতার সামনে যাবি পড়ি
বুঝবি তখন ভুলটা কোথায় করেছিলি।
জীবন হলো রক্ত জবা
ভেবে চিন্তে বাড়িও পা
যদি করো একটা ভুল
পারবে না আর ধরতে কূল।
