পূজোর_দাওয়াত
মিতুল_আহমেদ
পূজোয় আইসো বন্ধু আমার বাড়ি
খেতে দিবো মিষ্টি,পায়েশ আর মুড়ি
মুড়কি দেবো খাজা খাওয়াবো
দূর্গা মায়ের প্রসাদ খাওয়াবো
নারকেল নাড়ু সেটাও দেবো!!
নবমীতে দেখবো ঠাকুর মন্ডপ ঘুরে ঘুরে
মেলায় গিয়ে পাপড় খাবো মন ভরে
সন্ধ্যায় আরোতি দেখবো দু'জনায়
এসো এসো আনন্দে আজ হারায়!!
