প্রপোজ
মিতুল_আহমেদ
তোমার নামটি কাব্য
ভাবছি কিসব ভাববো ?
নামের শেষে গাঁথা
যাবে নাতো বাঁধা
বাঁধবো কি করে
যাচ্ছি ভেবে মরে !
কথা আমার মন্দ
হারাচ্ছি যে ছন্দ
ভাবছি আমি বসে
খবর নিবো কি সে ?
তোমায় আমি দেবো কবিতা
তাতে সজিয়ে দেবো সবিতা
তোমায় আমি গাঁথবো কথার ছন্দে
তুমি কি থাকবে আমার ভালো মন্দে ?
