জনপ্রিয় পোস্টসমূহ

কবিতা

কচুরিপানা 


মিতুল_আহমেদ


জলের উপর ভেসে চলা 
আমি এক কচুরিপানা !

জলের মৃদু ঢেউ,

সাথে দিচ্ছে ধাক্কা কেউ !



একূলে বাধি ওকূলে বাধি

তবু জলে, জলেই ভাসি !
ভেসে বেড়ানো আমার সম্ভাব
ভেসে ভেসেই করি যে ভাব !

বেদুইনের জীবন আমার,
সবাই বলে, জাযাবর !
কান্ডে আমার বায়ুকুঠুরী
তাতেই করি ভর !

আমার মূল যদি রয়
হবে না তাঁর শেষ !
জলের ছোঁয়ায় জীবন পাবে
ছুটবে আবার নিরুদ্দেশ !

নিজের কথা কই না আমি
স্বদা পরের কথা বলি।
জলের ঢেউ এ আপন মনে
ভেসে ভেসেই চলি !

কেউ-ই আমার নয়তো পর
সবাই আমার এক !
একটিবার নিজের মনে
প্রশ্ন করে দেখ ?