জনপ্রিয় পোস্টসমূহ

গান


মিতুল আহমেদ


আশায় আশায় কাটে বসন্ত হায়

কবে বলো মনটা দেবে গো আমায়
পথ পানে চেয়ে থেকে কাটে যে সময় (।।)

তোমার মুখের ঐ মিষ্টি হাসি
পরালো আমার গলেতে ফাঁসি
তুমি ছাড়া আজ আমার একা থাকা দায়
কবে বলো মনটা দেবে গো আমায় (।।)

তোমার মুখের ঐ মধুর কথা
সে যেন আমার প্রাণেরই সুধা
তোমারই ছোঁয়াতে আমি প্রাণ ফিরে পাই
কবে বলো মনটা দেবে গো আমায় (।।)